শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময়

কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২’ প্রনয়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বার) সকালে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুণ্ঠিত হয়। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এই কার্যক্রমে নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তর করা যাবে বলে জানা যায়।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন সহ ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নের সফলতা আনতে দায়িত্বপ্রাপ্ত ও স্থানীয় জনপ্রতিনিধিদেরর সাথে মতবিনিময় কার্যক্রমের অংশ বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক