মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘জাহাজমারি এবি পার্কে’ পতিতা-খদ্দের আটকের ঘটনায় মামলা

কলারোয়ার যুগিখালীতে সেই ‘জাহাজমারি এবি পার্কে’ পতিতা-খদ্দেরসহ ৮ ব্যক্তি আটকের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ওই পার্কটির সত্বাধিকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাসার, ম্যানেজার শহর আলীসহ ১০জনকে আসামি করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ ১/১/২০২১ইং। এর আগেও আলোচিত-সমালোচিত ওই পার্কে ভ্রাম্যমান পতিতা ও খদ্দের আটকের একাধিক ঘটনা ঘটেছে, হয়েছে মামলাও।

আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার যুগিখালীর জাহাজমারী এবি পার্কে ৪জন পতিতা ও ৪জন খরিদ্দারকে আটক করা হয়েছে। অভিযানকালে পার্কের ভিতরে অনৈতিকভাবে মেলামেশার দায়ে সাতক্ষীরা সদরের বাঁশদাহ গ্রামের পতিতা ঝর্না খাতুন (২৫), একই গ্রামের আনোয়ারা খাতুন (১৮), মনিরামপুরের তাজপুর গ্রামের তানজিলা খাতুন (২১), একই এলাকার শিরিনা বেগম (২৬) ও খরিদ্দার যুগিখালির পাইকপাড়া গ্রামের আনারুল ইসলাম (৩০), মাধবকাটির ছয়ঘরিয়া গ্রামের সাগর হোসেন আলী (৩৫), মনিারামপুরের ষোলোখাদা গ্রামের মাহাবুবর রহমান (৩০) ও মনিরামপুরের লক্ষনপুর গ্রামের শাহা আলম বিশ্বাস (৩০) কে আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় আটক ৮জনসহ পার্কের সত্বাধিকারী আবুল বাসার (৫২) ও ম্যানেজার শহর আলী (৪৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

ওসি মীর খায়রুল কবির জানান, ‘আটককৃতরাসহ পার্কের সত্বাধিকারী ও ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

উল্লেখ্য, চিত্তবিনোদনের নামে ‘জাহাজামারি এবি পার্কে’ অনৈতিক মেলামেশা, যাত্রা, নাচ, জুয়া খেলাসহ নানান অসামাজিক কর্মকান্ড চলে আসছিলো শুরু থেকে। পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী একাধিকবার অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেয়, আটকও করা হয় অনেককে। মামলা হয়েছে আগে। কিছুদিন বিরতি দিয়ে পুনরায় অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড চলে আসে সেখানে।-এমনটাই জানলেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম