রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জেলা পরিষদ মার্কেটের ৫ দোকানে চুরি

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের জেলা পরিষদ মার্কেটের ৫ দোকানে চুরি সংঘটিত হয়েছে।

রোববার গভীর রাতে কে বা কারা জেলা পরিষদ মার্কেটের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে ৫টি দোকানের শাটার অভিনব কায়দায় মুড়িয়ে উচু করে দোকানের ভীতরে ঢুকে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- ভাই ভাই গার্মেন্টসের মালিক মাসুদ,মিম গার্মেন্টসের মালিক নাঈম,তন্নী গার্মেন্টসের মালিক শরিফ, রাফা গার্মেন্টসের মালিক জাহাঙ্গীর ও বুশরা গার্মেন্টসের মালিক বিপ্লব।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, প্রতিদিনের ন্যায় তারা সবাই রোববার রাত ৮ টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ঔই দিন গভীর রাতে কে বা কারা মার্কেটে প্রবেশ করে শাটার মুড়িয়ে উচু করে তাদের ৫টি দোকান থেকে মোট ২৫ -৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তবে এ সময় চোরেরা কম বেশী মালামালও চুরি করে নিয়ে যায়।

তারা আরো বলেন, সকালে দোকান খুলতে এসে জানতে পারেন তাদের দোকানে চুরি হয়েছে।
বাজারের নাইট গার্ডরা সন্তোষ জনক কোনো জবাব দিতে পারেনি।

কলারোয়া থানার ওসি নাছিরউদ্দীন মৃধা ঘটনার সত্যতা শিকার করে বলেন, সোমবার সকালে দোকানদারদের মাধ্যমে জানতে পেরে তিনিসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে সাথে কারা এই চুরির সাথে জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়