শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নির্বাচনে হেরে যাওয়ায় রাস্তায় বাশের বেড়া!

কলারোয়ায় ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় ৪২বছরের পুরাত রাস্তা বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়ার অভিযোগ উঠেছে এক আ.লীগ নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে- গত ২১সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামে।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘ ৪২বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের প্রায় ৬০পরিবার যাতায়াত করে ওই রাস্তা দিয়ে।

২০সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদ প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি মর্মে অভিযোগ তুলে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ওই গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষেরা বর্ষার সময় বাড়ী থেকে বের হতে পারছেন না। এক রকম তারা গৃহবন্দী রয়েছেন।

এবিষয়ে ওই ৩নং ওয়ার্ডের আ.লীগের সহ-সভাপতি মৌফর মোড়ল জানায়, তারও ওই গ্রামে বাড়ী তিনিও বাড়ী থেকে বের হতে পারছেন না। রাস্তায় বাশের বেড়া দেয়ার কারনে। তিনি উক্ত বাশের বেড়া তুলে দেয়ার জন্য কলারোয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু জানান- ২০ সেপ্টেম্বর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ভোটে হেরে যাওয়ার কারনে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে ২০সেপ্টেম্বর রাত থেকে গালি গালাজ শুরু করে। এর পরের দিন সকালে সে তার বাড়ীর পেছনের রাস্তাটি বাশের বেড়া দিয়ে ঘিরে দেয়। এতে করে ৩নং ওয়ার্ডের মানুষেরা বাড়ী থেকে বের হতে পারছে না।

এদিকে অভিযুক্ত আরিজুল ইসলাম বলেন-ওই রাস্তাটি তার রেকর্ডীয় জমি। এখন তিনি ওই স্থানে একটি বাথরুম করবেন।

এলাবাসী কিভাবে বাড়ী থেকে বের হবেন তা তিনি জানেন না। এদিকে এলাকাবাসী ওই রাস্তার বাশের বেড়া উচ্ছেদের দাবীতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব