সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোরের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ক্রিকেট একাডেমিকে ৬০রানে হারিয়েছে যশোরের সাদিক সাদিয়া (এস এস) ক্রিকেট একাডেমি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যশোর।
নির্ধারিত ৩৫ ওভারে ১৮৭ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মিরাজ ৫২ বলে ৫৯ রান, নাইম ৫৫ বলে ৪৬ রান ও মুস্তাইন ৩৮ বলে ২৫ রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির শাহ আলম ৫ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও রাসেল ৭ ওভারে ১২ রান দিয়ে ২টা মেডেন সহ ৩ উইকেট লাভ করেন।

কলারোয়া ক্রিকেট একাডেমি ১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৩ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হন।
দলের পক্ষে জাহাঙ্গির ৩৬ বলে ২৮ রান ও শাহ আলম ১৬ বলে ২৩ রান করেন।

বোলিংয়ে যশোরের পক্ষে আকাশ ৭ ওভারে ১টি মেডেন সহ ২৫রান দিয়ে ৩উইকেট এবং ফাহিম ৩ ওভারে ২১রান দিয়ে ২টি উইকেট লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন শাওন ও সাকিব।

বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা ক্রিকেট একাদশ বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি পরস্পরের মধ্য প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমী জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল