শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফোর মার্ডার ঘটনায় প্রকৃত দোষিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

কলারোয়ায় কুপিয়ে ও জবাই করে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যাসহ ৪ জনকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এলাকাবাসির উদ্যোগে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধন করা হয়।
তবে মানববন্ধনটি অত্যন্ত সীমিত সময় দীর্ঘস্থায়ী হয় বলে জানা গেছে।

সেসময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ হাতে লেখা পোস্টার, প্লাকারড নিয়ে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের বিচার ও ফাঁসির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল ছাত্তারসহ নিহত পরিবারের স্বজনরা ও এলাকাবাসী।

উলেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে নিহত শাহিনুরের শ্বাশুড়ি বাদি হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোন আসামির নাম উল্লেখ করা নেই বলে জানা যায়।
মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করে পুলিশ।
শুক্রবার নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে সিআইডি পুলিশ সূত্রে জানা যায়। সেই রিমান্ডের শুনানী রবিবার হওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল