বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “বঙ্গমাতা’র ৯২তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান

কলারোয়ায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপা’র আয়োজনে প্রমাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, অর্থ সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রমান্যচিত্র প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, খাদ্য গুদাম কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মমতাজ পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ৭ জন অসহায়- দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ২৮ জন নারীর মাঝে ২ লাখ ৩৩ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু