শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ইভিটজিং’র অপরাধে এক যুবককে কারাদন্ড

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঝাঁপাঘাট গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে জাহিদ হোসেন(২৪) দীর্ঘদিন যাবৎ পাঁচপোতা গ্রামের মোখলেছুর রহমানের মেয়েকে উত্যক্ত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার ( ২৫ জুলাই) বিকালে বখাটে যুবক জাহিদ হাসান অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ইভটিজিং করার সময় জনতার হাতে আটক হয়।

পরে বিষয়টি থানা পুলিশকে জানালে থানার এসআই রঞ্জন কুমার মালে দমদম বাজারে যেয়ে ইভটিজিংকারীকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইভটিজিং এর অপরাধে জাহিদ হাসানকে ১ মাসে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপন্থিত ছিলেন এসআই রঞ্জন কুমার মালে, বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ এলাকার গন্যমান্যব্যক্তি বর্গ ও পুলিশ সমদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক