শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পুলিশের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পেতে থানা পুলিশের সু-দৃষ্টি কামনা করে পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত আব্দুল আজিজ আকঞ্জির ছেলে আব্দুল মামুন আকঞ্জি নামে এক রাজমিস্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া প্রেসক্লাবে আব্দুল মামুন তার এবং তার দুই ছেলেকে মিথ্যা মামলা থেকে ফাইনাল রিপোর্ট পাওয়ার জন্য এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং তার দুই ছেলে বিল্লাল আকঞ্জি ও রনি আকঞ্জি চা বিক্রেতা। গত ২০২০ সালের ৫ মার্চ মাসে দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে মুরারীকাটি গ্রামে ক্রিকেট খেলার সময় একই গ্রামের মৃত শহর মোল্লার ছেলে মুনছুর মোল্লার ধান ক্ষেতে ক্রিকেট খেলার বল পড়াকে কেন্দ্র করে একটি মারামারি হয়। এঘটনায় ওই দিন মুনছুর মোল্যা বাদি হয়ে একই গ্রামের ১৩ জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-৫, জি আর ১০৩।

ওই মামলায় তাকে এবং তার দুই ছেলে বিল্লাল ও রনির নাম পূর্ব শত্রæতার জের ধরে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যাভাবে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ ওই দিন মারামারির সময় তিনি পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউলের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে বিকাল ৫ টার দিকে বাড়িতে ফিরেন এবং তার দুই ছেলে চায়ের দোকানে চা বিক্রি করছিলেন। যেটি ৮নং মুরারীকাটি ওয়ার্ডবাসী সবাই জানেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলার বাদী একজন মামলাবাজ, অর্থলোভি, এবং প্রতিহিংসাপরায়ণ। এছাড়া তার ছেলে আনিছুর একজন বিজিবি সদস্য। মাঝে মধ্যে তিনি তার কর্মস্থল থেকে আমাদের হুমকী- ধামকি দেয় বলে অভিযোগ করেন। বর্তমানে মামলার বাদী তাদের তিন জনের নাম পুলিশের চার্জশীট থেকে বাদ দিয়ে দিবে বলে তাদের নিকট ১ লক্ষ ৫০ টাকা দাবি করেন। এর আগেই এইভাবে তাদের গ্রামের রাজাউল্ল্য, মোস্তফাসহ একাধিক ব্যক্তির নিকট থেকে এভাবে অর্থ বানিজ্য করেছে। এমনকি তাদের ভিটা ছাড়া করেছে বলেও লিখিত বক্তব্যে বলেন।

লিখিত বক্তব্যে হতদরিদ্র আব্দুল মামুন আরো বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন ওই মামলায় চার্জশীট হচ্ছে। এমতাবস্থায় পরলোভী,অর্থলোভি প্রতিহিংসাপরায়ন ও মামলাবাজ মুনছুর মোল্যার হাত থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলাটির সঠিক তদন্ত করে তাদের তিন জনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করতে তদন্তকারী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত