বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত ।। মাঠে জনপ্রতিনিধি ও প্রশাসন

করোনা মোকাবেলায় সাতক্ষীরা জেলাজুড়ে লকডাউনের ৪র্থ দিনে কলারোয়ায় কঠোর অবস্থানে ছিলেন উপজেলা পরিষদ, পৌরসভা ও প্রশাসনের কর্মকর্তাগণ।

লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ন স্থানসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি)’র নির্দেশনায় করোনা সংক্রমন (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় ৭ দিনের লকডাউনের ৪র্থ দিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর বাজারে মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে প্রধান সড়কসহ একাধিক রাস্তায় অল্প সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ব্যটারি ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি।

এদিকে, পথচারীদের মধ্যে মাস্ক পরিধান না করার অপরাধে ও হোটেলসহ কয়েকটি মিষ্টান্ন ভান্ডারে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট আক্তার হোসেন আর্থিক জরিমানা করেন।
কয়েকটি মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

অপরদিকে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন থাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী উপজেলাবাসিকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা