শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আরো ১২জনের করোনা শনাক্ত

কলারোয়ায় গত দু’দিনে আরো ১২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ১০জন ও সোমবার ২জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
তিনি জানান, ‘এ পর্যন্ত মোট ৯৫২ জনের নমুনা রিপোর্টে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার চলমানা ঢেউয়ে আক্রান্ত হয়েছেন ৬৫ জন আর এর আগে আক্রান্ত ছিলেন ১১৬ জন। তবে আজ করোনায় কোন মৃত্যুর খবর নেই।’

এদিন সাতক্ষীরা জেলায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের নমুনা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতলে নেয়া হয়। মঙ্গলবার (৮জুন) রিপোর্টে যারা করোনা পজেটিভ হয়েছেন তারা হলেন- কয়লার মজনুর রহমান (৪২), মুরারীকাটির মনিরুজ্জামান (৫৫), কলারোয়ার সাবিনা (৩৫) ও নাজনীন (৪৫), খোরদোর অসিম (৩০), কুমারনলের যাধিম, আহসাননগরের শাহীন (৩২), কলারোয়ার নেভা (২২), শাহপুরের ফিরোজা (৬৫) ও পৌরসভাধীন মির্জাপুরের ফাতেমা (৫২)। আর সোমবার রিপোর্ট আসা আক্রান্তরা হলেন- কেরালকাতার আলতাফ হোসেন (২৯) ও কলারোয়ার জোবেদা খাতুন (৬০)।

এদিকে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে অনেকের জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও মৌসুমজনিত কারণে এসময়ে জ্বর আসতে পারে বলে স্থানীয়রা বলছেন। তবে জ্বর-সর্দি-কাশি-শরীর ব্যথাসহ করোনার উপসর্গ কিংবা সন্দেহ থাকলেও তাদের সিংহভাগই করোনার টেস্ট করাতে অনাগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে, কলারোয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫জুন শনিবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। তিনি করোনাকালীন সময়ে হাসপাতাল ব্যবস্থাপনা পর্যালোচনাসহ করোনা পরীক্ষায় এন্টিজেন কিটস পর্যবেক্ষণ ও অনানুষ্ঠানিক রিএজেন্ট উদ্বোধন করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ। সেদিন সেখানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা করা হয়। তাৎক্ষণিক তার করোনা পজেটিভ চিহ্ন ওঠে। যদিও সেটা কোন কাগজে-কলমে না। তারপরেও জনস্বার্থে ও সকলের উপকারার্থে ইউএনও বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন