শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত কলারোয়ার ইউএনও

দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
করোনা সংক্রমণ প্রতিরোধের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরও করোনা সংক্রমণে আক্রান্ত হলেন তিনি।

মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কলারোয়াতে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নিয়ম মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী টিকার ২টি ডোজ কমপ্লিট করলেও জ্বরে আক্রান্ত হলে নমুনা দেওয়ার পরে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। উপজেলায় এ পর্যন্ত মোট ১৮১ জন করোনা আক্রান্ত হয়। এর মধ্যে এবছর দ্বিতীয় ধাপের নতুন করোনা আক্রান্ত হয়েছে ৬৫ জন।’

এ বিষয়ে জেলা সিভিল সার্জন হোসাইন সাফয়াত বলেন, ‘টিকার ডোজ গ্রহণের পরও যে করোনায় আক্রান্ত হবে না বিষয়টি এমন না বরং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে ও স্বাস্থ্য বিধি না মানলে সে করোনায় আক্রান্ত হতে পারে। এ জন্য সকলকে এ মহামারী থেকে রক্ষা পেতে কঠোর সচেতন হওয়া জরুরি।’

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার ২টা ডোজ গ্রহণের পরও গত ৪ দিন আগে জ্বর হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছিল। এতে করোনা পজিটিভ এসেছে, তবে বাসা বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। শারীরিক ও মানসিক অবস্থা ভালো। অফিসিয়াল কর্যক্রম অনেকটা অসুস্থ জনিত কারণে স্থগিত থাকলেও ভার্চুয়ালি যথা সম্ভব কার্য সেবা চলছে।’

এসময় তিনি আরও বলেন, ‘পরিবার সমাজ ও রাষ্ট্রকে এ মহামারী থেকে রক্ষা করতে অবশ্য আমাদের প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলতে হবে।’
জনসমাগম যথা সম্ভব এড়িয়ে চলতে হবে জনসম্মুখে গেলে মাস্ক পরে যাওয়ার জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন