সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রশাসনের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

কলারোয়ায়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (১১ মার্চ) দিন ব্যাপি সরকারি পালট হাইস্কুল মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

১ম খেলায় কলারোয়া উপজেলা প্রশাসন একাদশ কলারোয়া ব্যাংকার্স একাদশকে ৫১ রানে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা প্রশাসন একাদশের সংগৃহীত ১৯৯ রানের মধ্যে দলীয় অধিনায়ক ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ব্যক্তিগত ৫৩ রান সংগ্রহ করায় জয়কে আরো সহজ করে তোলে।

২য় খেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশকে ৩ ইউকেটে হারিয়ে থানা প্রশাসন জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনায়ক ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম। থানা প্রশাসন একাদশের নেতৃত্বে ছিলেন (অধিনায়ক) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর আসাদুজ্জামান।

১ম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের আবু তাহের।

২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হলেন জয়ী দলের খেলোয়াড় রিয়াদ।

খেলা দুটি পরিচালনা করেন সাজু হালদার, ফারুক হোসেন স্বপন ও মিজানুর রহমান।

স্কোরারের দায়িত্বে ছিলেন সাজেদুল করিম তপু। বোর্ড স্কোরার ছিলেন সাঈদ, তুষার, ইমন ও অহিদ।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

শনিবার (১২ মার্চ) দুপুর পৌনে তিনটাই একই ভ্যেনুতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন একাদশ ফাইনালে মুখোমুখি হবে বলে জানা যায়।

খেলার উদ্বোধনী অনুষ্ঠান সহ মাঠে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, হাসপাতলের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়ার কৃতি সন্তান চট্রগাম চ্যালেঞ্জার (বিপিএল)’র খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, ক্রীড়া সংগঠক মিলন হোসেন সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম