বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাঁদিয়ে চলে গেলেন কলারোয়ার পরিচিত মুখ শিক্ষক নেতা বদরুজ্জামান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার শিক্ষক সমাজ সহ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিনয়ী, সদালাপী, নির্মোহ, প্রচারবিমুখ এক গুণী শিক্ষক বদরুজ্জামান (৫৬)।
সাবেক এই শিক্ষক নেতা বুধবার রাত পৌনে ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত শিক্ষার্থী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

কলারোয়ার ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাঁর সহধর্মিণী মোছা. রেজওয়ানা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক।
তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মরহুম আব্দুল ওহাবের পুত্র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাতিজা।
মরহুম বদরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও সকাল ১১টায় উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ জন্মভূমি ভাদিয়ালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নেতা বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত