বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাপা’র শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঐতিহ্যবাহি প্রাচীন কলারোয়া জি কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশনের (কাপা) শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কালশী ক্যাফে এন্ড বোর্ড ক্লাবে অনুষ্ঠিত এই ফ্যামিলি ডেতে দিনভর আড্ডা, মহিলাদের পিলো পাস, বাচ্চাদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র‌্যাফল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিনত হয়।

নানা আয়োজনে জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্কুলের তিনজন প্রাক্তন শিক্ষক ও ‘কাপা’র পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবুর সমন্বয়ে সংবর্ধনা পর্ব পরিচালনা করেন আরিফুজ্জামান মামুন। সংবর্ধনা প্রাপ্ত তিনজন শিক্ষক হলেন, মো: আবুল হোসেন, শওকত আলী ও এসএম গোলাম রাব্বানী। যে পাঁচজন স্কুলের প্রাক্তন ছাত্র ও কাপা’র উপদেষ্টাকে সংবর্ধনা দেয়া হয় তারা হলেন, দুদক কর্মকর্তা খান মিজানুল ইসলাম সেলিম, ব্রাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করীম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসেন ও ব্যবসায়ী মো: আজহারুল ইসলাম।

কাপা’র সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী আয়োজন নিয়ে বলেন, একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে। এবছর আমরা আমাদের পাঁচ শিক্ষাগুরু ও পাঁচজন উপদেষ্টাকে সংবর্ধনা দিতে পেরেছি। যেটা আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের।

আহ্বায়ক আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবু বলেন, আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব