বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে বসে ১৪ সদস্যের দল গঠন, জামিন পেয়ে শুরু ডাকাতি-ছিনতাই

কেউ ডাকাতি, কেউ ছিনতাই কেউ আবার অস্ত্র মামলার আসামি হয়ে গিয়েছিলেন কারাগারে। পরিচয় সেখানেই। কারাগারে বসেই দাগি আসামিদের নিয়ে ১৪ সদস্যের দল গঠন করেন চক্রটির সেকেন্ড ইন কমান্ড আপেল হাজি।
জামিনে বের হয়ে শুরু করেন ডাকাতি ছিনতাই।

পুলিশ বলছে, দলটির আধ্যাত্মিক নেতা শহীদ মাঝিই প্রথম ডিবি পরিচয়ে অপকর্ম শুরু করে। তার অনুসারীরাই এখনো রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধ চালিয়ে আসছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম ৩০ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করে। ডিবি পুলিশ পরিচয়ে দলটি দীর্ঘদিন ধরে ডাকাতি করত। তদন্তে বেরিয়ে আসতে থাকে দলটির সদস্যদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির চিন্তা প্রথম মাথায় আসে শহীদ মাঝির। এক যুগ আগে তিনি ভুয়া ডিবি পরিচয়ে শুরু করেন ডাকাতি। এখনো যারা ডিবি পরিচয়ে নানা রকম অপরাধ করে সবাই শহীদ মাঝিকে তাদের আধ্যাত্মিক নেতা বা গুরু মানেন। বেশ কয়েকবার আইনের ফাঁক ফোকর পেরিয়ে চলে যান আন্ডারগ্রাউন্ডে।

এই লাইনে শহীদ মাঝির যোগ্য উত্তরসূরি এসি রানা। আসল নাম হেলাল হোসেন রানা। একটি বাহিনী থেকে চাকরিচ্যুত রানার নেতৃত্বেই চলতে থাকে ছিনতাই ডাকাতি। পুলিশ একসময় রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জামিনে বেরিয়ে তিনিও চলে যান আন্ডারগ্রাউন্ডে।

আধ্যাত্মিক গুরু শহীদ মাঝি আর রানা নতুন পরিকল্পনা করেন। কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে থাকা ১৪ মামলার আসামি মোজাম্মেল হোসেন আপেল হাজির সঙ্গে কয়েক দফা দেখা করেন তারা। পুরো কনসেপ্টটি বুঝিয়ে বলেন আপেলকে। কারাগারে এবং জামিনে থাকা ১৪ জনের একটি টিম তৈরি করেন আপেল হাজি।

কারাগার থেকে বের হয়ে আপেল হাজি অপারেশনাল কমান্ডার এবং লোকবল জোগানদাতা হিসেবে দায়িত্ব দেন জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আগে থেকেই চারটি চোরচক্রের প্রধান।

অস্ত্র সরবরাহ ও ডাকাতি করা মালামাল বিক্রির দায়িত্ব দেওয়া হয় মজিবর রহমান মজিদ ওরফে মোক্তারকে। মানিকগঞ্জে স্বর্ণ ডাকাতি ও অস্ত্র মামলায় বেশ কয়েকবার জেল খাটার রেকর্ড রয়েছে তার।

অস্ত্রধারী হিটম্যান হিসেবে নিয়োগ পায় জমির খান। গাড়িচালক ও তথ্য জোগানদাতা মাসুম গাজী। কুদ্দুস আলী অর্থ জোগানদাতা হিসেবে দায়িত্ব পালন করে। পাহারাদের দায়িত্বে থাকত কাউসার মিয়া ও শফিকুল খরাদী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, যারা সরাসরি বাস ডাকাতের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ পেয়েছি। এ ছাড়া আরেকটা গ্রুপ পেয়েছি বিভিন্ন ব্যাংকে ভুয়া ডিবির কথা বলে ব্যাংক আওয়ারে সরাসরি অপারেশন্সের সঙ্গে জড়িত। তারা শুধু ডাকাতির সঙ্গে জড়িত নয় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ডজন খানেক মামলাও রয়েছে।

এর বাইরেও এক চক্রটির আরোও বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সূত্র: সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী