শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালবৈশাখীর তাণ্ডবে যশোরের রাজগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজগঞ্জ এলাকা দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে পড়ে। এতে একজন কৃষকের মৃত্যু এবং অসংখ্য ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে।

জানা যায়, ঝড়ের সময় বজ্রপাতে মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের কৃষক লুৎফর রহমান (৪৫) নিহত হন। তিনি ওই গ্রামের বাবর আলী সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার পারখাজুরা বাজার এলাকা। ঝড়ের তাণ্ডবে বাজারের বেশ কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের পিলার ভেঙ্গে পড়েছে। মাঠে দাঁড়িয়ে থাকা প্রায় পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

পারখাজুরা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক বলেন, “আর কয়েকদিন পরই ধান কাটতাম। কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।”

আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, “এই ধানই ছিল আমাদের একমাত্র ভরসা। ঝড়ে অধিকাংশ ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ক্ষতি হয়ে গেছে।”

রাজগঞ্জ এলাকাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝাঁপা বাওড়ের দুটি ভাসমান সেতু ঝড়ের কবলে পড়ে ছিড়ে-ছুটে গেছে। রাজগঞ্জ বাসস্ট্যান্ডে একটি বিদ্যুতের পিলার ভেঙে পড়েছে এবং অসংখ্য গাছের বড় বড় ডাল রাস্তায় ভেঙে পড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক আধাপাকা ঘরের টিনের ছাউনি উড়ে গেছে।

রাজগঞ্জ বাজারে বিরিয়ানি দোকানদার তারেক বলেন, “ঝড়টা এত হঠাৎ করে এসেছে যে কিছু বুঝে ওঠার আগেই সব এলোমেলো হয়ে গেছে। আমার পাকঘরের টিনের চাল উড়ে গেছে।” এতে ফ্রিজসহ অনেক ক্ষতি হয়েছে।

স্থানীয় আরেক বাসিন্দা হাফিজুর রহমান জানান, “ঝড়ের কবলে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।” স্থানীয় জনপ্রতিনিধিরা এই ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার