শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

কলারোয়ায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অভিযানের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান অভিযানের বিষয়ে সকলকে অবগত করানো হয়।

ডা. শফিকুল ইসলাম আরও জানান, হাম-রুবেলার প্রতিষেধক এমআর টিকা ক্যাম্পেইন সারা দেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। কলারোয়া উপজেলার ২০ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার, কানিজ ফাতিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, ডাক্তার সুমন সরকার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ মোল্লা, ডা. বাপ্পি দাশ, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, শিক্ষক নেতা মোস্তফা বাকীবিল্লাহ, মাস্টার শেখ নুরুল্লাহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত