রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিট স্থাপন

জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ- বাংলাদেশের সহযোগিতা ও অর্থায়নে কালিগঞ্জ উপজেলায় স্যাম মডেল ইউনিট স্থাপিত হয়েছে।

উপজেলার সকল গর্ভবতী মা, প্রসূতি মা ও পাঁচ বছরের নিচের সকল শিশু বিশেষ করে মারাত্মক তীব্র অপুষ্টি ও মাঝারি তীব্র অপুষ্টি শিশুদের গুণগত পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিট, আইএমসিআই কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার, মায়েদের কাউন্সিলিং কর্নার এবং শিশুদের খেলার জন্য কিড জোন তৈরি ও আধুনিকীকরণ করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল স্টাফদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে এ কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফের সহযোগিতায় ২৪ ঘন্টায় অক্সিজেন সরসেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে সরবরাহের জন্য অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে। এটি কালিগঞ্জের জন্য একটি মাইলফলক।

বিষয়গুলি সরেজমিনে পরিদর্শনের জন্য আজ অত্রস্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ইউনিসেফ বাংলাদেশ এর রিপ্রেজেন্টেটিভ শেল্ডন ইয়েট।

এ সময় উপস্থিত ছিলেন সুযোগ্য বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মনজুরুল মুর্শিদ, ডা: বুলবুল কবীর, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহাম্মদ কাওসার হোসেন, চিফ, ইউনিসেফ খুলনা, ডা: এস এম নাজমুল আহসান, হেলথ অফিসার, ইউনিসেফ খুলনা, ডা. শাহনাজ বেগম, নিউট্রিশন অফিসার,ইউনিসেফ খুলনা ফিল্ড অফিস, ডা: হাসান জাফরী, আবাসিক মেডিকেল অফিসার, ডা.মোহাম্মদ ইয়াসিন আলীসহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন আবদুস সোবহান। সকল কার্যক্রম উপস্থাপন করেন ডা. মোহাম্মদ হাসান জাফরী, আবাসিক মেডিকেল অফিসার। শেল্ডন ইয়েট স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন