রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিগঞ্জে অসুস্থ খাওয়ার অনুপযোগী গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারি আব্দুল কাদের জিলানী (২৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে।

থানা সূত্র জানা বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই দোকানে কর্মরত এলাকার শেখ গফ্ফারের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাবুর আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দোকান কর্মচারি জিলানী আটক হয়। পরবর্তীতে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম উপস্থিত হয়ে দোকান কর্মচারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দোকান মালিক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম ও লিটনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তাদেরকে জরিমানা করা হয়নি।

সূত্রে. পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা