সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে এক নৈশ প্রহরীর প্রেমের ফাঁদ!

কালিগঞ্জের নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-নৈশ-প্রহরী পলাশ বিশ্বাস’র (৩০) নামে প্রতারণা, অসামাজিক কার্যকলাপ ও সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকাবাসী সম্প্রতি দপ্তরি পলাশের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও বিদ্যালয়ের সভাপতি তানজিলা পারভীন ১০ আগস্ট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-নৈশ-প্রহরী হিসেবে কর্মরত পলাশ বিশ্বাস। সে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ ও সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।

বিদ্যালয়ে তার কর্মকান্ডে এলাকার সকলকে প্রশ্নবিদ্ধ করেছে। এরই প্রেক্ষিতে গত ৩ আগস্ট বিদ্যালয়ের সামনে অভিভাবক, সূধিবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই মানববন্ধনে পলাশ বিশ্বাসকে বিদ্যালয়ের ভাবমূতি রক্ষার্থে ও সামাজিক বিশৃঙ্খলা এড়াতে তাকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরাবর অভিযোগও দেন এলাকাবাসী। যা সভাপতির অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয় গ্রামবাসি তাহাজ্জত হোসেন, রাসেল হোসেন,জালাল মোল্লা, আবু বক্কর, মিঠু সরদারসহ একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের নৈশ প্রহরি পলাশ বিভিন্ন সময়ে স্কুলের মধ্যে নারীদের নিয়ে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। গ্রামের সহজ-সরল মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে গোপন ভিডিও ধারণ করে ।

এরপর পলাশ ওই নারীদের ব্লাকমেইল করে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। সম্প্রতি এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মৎস্যঘেরের বাসায় নিয়ে যায়।

ঘেরের বাসার একপাশে গোপনে ক্যামেরা সেট করে রাখে। ওই মেয়ের সাথে অসামাজিক কর্মকান্ড করে সেটি ভিডিও ধারণ করে। এরপর সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় বলে জানান তারা। লোক-লজ্জায় ভয়ে অনেক মেয়ে পলাশের প্রতারণার স্বীকার হয়ে সর্সস্ব হারাচ্ছে।

তারা আরও বলেন, দপ্তরি পলাশ স্থানীয় কিশোর গ্যাং’র লিডার। তার নেতৃত্বে প্রতিদিন রাতে এলাকায় মাছ চুরি থেকে শুরু করে বিভিন্ন প্রকাশ অপরাধমূলক কাজ হচ্ছে বলে দাবি তাদের।

এমতাবস্থায় বিদ্যালয়ের পরিবেশ ও এলাকার ভাবমূর্তি রক্ষার্থে নৈশ প্রহরী পলাশের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমি এখনও লিখিত অভিযোগ পাইনি। সকালে অফিসে যেয়ে খোঁজ নিবো। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত পলাশের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যা যা করা হচ্ছে সব গুলোই মিথ্যা। একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ গুলো করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ