রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের সদস্য করোনায় আক্রান্ত, পাশে টিম

মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের গঠিত মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের অন্যতম সদস্য, করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা ও মানবতার সেবক জাকিয়া রাজিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে টেস্ট রিপোর্ট করোনা পজেটিভ আসে। পরে তার বাড়ি লকডাউন করা হয়।

সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

জানা গেছে, জাকিয়া রাজিয়া বেশ কয়েকদিন জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ৮ আগস্ট শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট করোনা পজিটিভ আসে।

কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর প্রথম করোনায় আক্রান্ত সদস্য জাকিয়া রাজিয়া।

এদিকে, মথুরেশপুর ইউনিয়ন টিম লিডার ইমরান আলীর নেতৃত্বে করোনা আক্রান্ত জাকিয়া রাজিয়ার শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে কিছু ফল নিয়ে হাজির হন সহকারী টিম লিডার ফরিদুল কবিরসহ টিমের সদস্যবৃদ।

এসময় পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসায় জাকিয়া অনুভূতি ব্যক্ত করে বলেন, এত সচেতনতার মাধ্যমে চলেও করোনা পজিটিভ হওয়ায় সে চিন্তিত নয়, বরং সুস্হ্য আছে বলে জানায়। তবে সে করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

অপরদিকে, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর সম্মুখ যোদ্ধ ও মানবতার সেবক জনাব জাকিয়া রাজিয়া করোনা আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন সেলিম শাহরিয়ার, সদস্য এস,এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা