বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আটক- ২

কালিগঞ্জে চাঁদা দাবির ঘটনায় ১৯ জনের নামে মামলা

সরকারি খাস -খালে নেট, পাটা, বাঁধ , দিতে না করায় চেয়ারম্যানের নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জনের নামে থানায় মামলা দায়েরর ঘটনায় আটক ২। তবে চাঁদা দাবির ঘটনা নিয়ে দু-পক্ষের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। মামলার প্রতিপক্ষ আসামীরা বলছে ভিন্ন কথা। সরকারি রাস্তার লক্ষ, লক্ষ টাকার ইট এবং গাছ বিক্রির টাকা আত্মসাৎ এর ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৩১মার্চ রাত সাড়ে ১২টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ এর অফিস কক্ষে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে টক -অফ দি টাউনে পরিণত হয়েছে। চাঁদাবাজির মামলায় রাতভর পুলিশি অভিযানে আটককৃতরা হলো শ্যামনগর থানার নকিপুর গ্রামের মোরশেদ এর পুত্র আব্দুর রহমান (২৬) কালিগঞ্জ থানার তেঁরুলিয়া গ্রামের মৃত সুরাত আলীর পুত্র মিন্টু (২২)।

থানার মামলা সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের বাইনতলা এবং কল কলি খাল ২টি কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম ওরফে খাল খাদক শহিদুল দীর্ঘদিন মৎস্যজীবী জেলেদের নামে লিজ নিয়ে তার বাহিনীর লোকজন ভোগ দখল করে আসছিল। খালটির্ পানি নিষ্কাশনের জন্য গত ২ বছর যাবত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুনরায় খালে নেট পাঠা বাঁধ দেওয়াকে কেন্দ্র করে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলী আল রাজি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দারিয়ালা সৈয়দপুর গ্রামের আব্দুল বারির পুত্র শহিদুল ইসলাম (৪৬)

এর নেতৃত্বে কাটুনিয়া গ্রামের রহমানের পুত্র সালাউদ্দিন বাপ্পি (২৭) আব্দুল মুসার পুত্র নাজমুল হোসেন ২২ কাটুনিয়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মমিন আলী (২৮) কালিগঞ্জ থানার মনিরুল ইসলাম সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

তবে এ ব্যাপারে চেয়ারম্যান এম আলী আল রাজি ওরফে টোকন সাংবাদিকদের জানান সরকারি খাস খালে নেট পাটা বাঁধ দিয়ে ইউনিয়নের ঘের ব্যবসায়ীদের ঘেরে পানি দেওয়ার নাম করে জিম্মি করে বছরে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করা হত সেটাই বাধা দেওয়ায় তাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়ে আসছিল বিষয়টি নিয়ে আমি থানায় জিডি ছাড়াও প্রশাসনকে অবগত করানো হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাসান আলী সাংবাদিকদের জানান রাতেই থানায় মামলা দায়েরের পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে পরস্পর বিরোধী বিষয়টি নিয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে আটককৃত দুজনকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার