বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নতুন শিক্ষাক্রমের পাঠদানে শিক্ষকদের প্রশিক্ষন শুরু

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন পাঠ্যক্রমের প্রচার শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের (যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষকদের শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬’শ ২২ জন শিক্ষককে ৩২ জন প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী। তিনি তার বক্তব্য স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সর্বস্থরের মানুষকে স্মার্ট বাংলাদেশ গঠনে সহযোগীতার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা আই,সি,টি ট্রেনিং সেন্টার এণ্ড রিসোর্স সেন্টারের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার, শিক্ষক সমিতির সহ-সভাপতি সুব্রত কুমার বৈদ্য, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।

আগামী ৭ ও ১৩,১৪ এবং ১৫ জানুয়ারী প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৫ দিন এই প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে।

ইতিপূর্বে মুক্তপাঠ অনলাইন প্লাটফর্মে সারাদেশের শিক্ষকদেরকে নতুন কারিকুলামের বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে ধারণা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার