শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় মিয়ারাজ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক উপজেলার দক্ষিশ শ্রীপুর ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, দক্ষিণশ্রীপুর এলাকার এক ব্যক্তি (৩৫) ও তার স্ত্রী (২৮) শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় আসামি মিয়ারাজ হোসেন গোপনে ওই ব্যক্তির বাড়ির জানালা দিয়ে তাদের অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য মোবাইল ভিডিও করে। গত ৩ এপ্রিল সকাল ১১ টার দিকে বাড়িতে কেহ না থানার সুযোগে আসামি ভুক্তভোগী গৃহবধূকে ওই ভিডিও দেখায়। ওই সময়ে গৃহবধূ ভিডিওটি ডিলেট করে দেওয়ার জন্য আসামিকে অনুরোধ করে।

কিন্তু আসামি মিয়ারাজ গৃবধূকে জানান, ভিডিও ডিলেট করে দিতে হলে তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে হবে। তানাহলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি প্রদান সহ ৫০ হাজার টাকা দাবি করে। পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে তিনিও আসামিকে ভিডিও ডিলেট করে দিতে বললে আসামি ৫০ হাজার টাকা দাবি করে।

পরবর্তীতে ভুক্তভোগী ওই ব্যক্তি ৬ এপ্রিল কালিগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মিয়ারাজকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু