শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে আগামী মঙ্গলবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপে সারা দেশে ৩২ হাজার ৯০৪ টি ঘর উদ্বোধন ও হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি ভূমিহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহার এই ঘর।

এ উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রবিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক আরাফাত আলী, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা