শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বাবু হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা কালিগঞ্জের আলোচিত বাবু হত্যার নেতৃত্বদানকারী নুরুলসহ আসামীদের গ্রেপ্তারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মৃত আলী আকবর লস্করের পুত্র ফিরোজ হোসেন লস্কর।

তিনি বলেন, বন্দকাটি গ্রামের বাবু হত্যায় নেতৃত্বদানকারী একাধীক হত্যাসহ ডজন মামলার আসামী নুরুলসহ তার বাহিনীর সদস্যরা আজও অধরা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতেদিনে এখনও দাপিয়ে বেড়াচ্ছে নুরুল ও অন্যান্য আসামীসহ হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা সিরাজুল মেম্বর ও বিএনপি নেতা দালাল জাহাঙ্গীর। হত্যার রাতেও নৈশভোজে অংশগ্রহন করে, নুরুল, আরিফ, জাহাঙ্গীর, সিরাজুল মেম্বর, ভঞ্জুর, ওহাবসহ সন্ত্রাসীরা। নুরুল বাহিনীর কারণে এলাকায় অবস্থাশালী ও ঘের ব্যবসায়ীরা আজ বড়ই অসহায়। তারা ভয়ঙ্কর রুপ ধারণ দীর্ঘদিন যাবৎ অসংখ্য মানুষের ক্ষতিসাধন করে আসছে। বাবু হত্যার আসামীদের বিরুদ্ধে হত্যা, ঘেরদখল, জমিদখল, ছিনতাই, চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ আছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বাবু হত্যায় আটককৃত আরিফ ও সাবিনা খাতুনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। নির্মমভাবে তাকে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে। পুলিশ অত্যান্ত আন্তরিকতার সাথে ঘটনার পরেরদিন থেকে অভিযান পরিচালিত করছেন। এখন আশংখা করছি যে, নুরুল সহ অন্যান্য আসামীদের আটক না করলে আমি ও আমার পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্থ হতে পারি। ইতোপুর্বে নিরাপত্তা হীনতায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন ও ইউপি সদস্য খলিল মেম্বরসহ ১০/১২ জন থানায় জিডি করেন। বাবুকে নুরুল, আরিফ ও সাবিনাসহ আসামীরা ব্যাপক নির্যতন করে এবং মৃতু নিশ্চিত করে গাছের ডালে ঝুলিয়ে অন্যের ঘাঁড়ে দোষ চাপানোর চেষ্টা চালায়। তারই অংশ হিসাবে স্থানীয় খলিল মেম্বর ও আমাকে জড়িয় মিথ্যা সংবাদ অপপ্রচার চালানো হচ্চে। আমি আজ এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এমনকি আমাদেরকে হয়রানী ও ক্ষয়ক্ষতি করতে সম্পুর্ন পরিকল্পিতভাবে নুরুল ও আরিফের বোনের বসতঘরে তারা নিজেরাই রাতের আধারে (১২ জুলাই ২০২০ তারিখে) অগ্নী সংযোগ করে।

ঐ ঘটনায় মিথ্যা ও ষড়যন্ত্রমুলক ভাবে আমার এবং আমার সাথে উপস্থিত সকলের বিরুদ্ধে ঘরজ্বালানো মামলা দায়েরের পরিকল্পনায় থানায় অভিযোগ দায়ের করে। আমরা নুরুল বাহিনীর অত্যাচারের হাত হতে রক্ষা পেতে এবং নতুন করে হত্যা সংঘটিত না করতে পারে সেজন্য তাদেরকে গ্রেপ্তার পুর্বক দ্রুত আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা