মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাঁধা ও চাঁদা আদায়ের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ বাসমিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক সরকারী বিআরটিসি বাস চলাচলে বাঁধা ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এরফলে সাধারন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে সাংবাদিকদের সাথে অভিযোগ করেছেন শ্যামনগর বিআরটিসি কাউন্টার ম্যানেজার শেখ আবু আজিম।

তিনি জানান, সারাদেশ ব্যাপী সরকারী বিআরটিসি বাস চলাচল করলেও কোথাও কোন বাঁধা ও চাঁদা আদায় করা হয়না। অথচ কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক দীর্ঘদিন ধরে সরকারী বিআরটিসি বাস কালিগঞ্জের উপর দিয়ে গেলেই দীর্ঘক্ষন তাদের বাস থামিয়ে চাঁদা আদায় করা হয়। এরফলে প্রতিনিয়ত সাধারন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের বিভিন্ন লোকজনকে জানানোর পরও এ বিষয়ে কোন সুরাহা হয়নি।

তিনি আরো জানান, তারা এই রোডে বিআরটিসি বাস চালানোর জন্য এককালীন তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছেন। তিনি এই হয়রানী থেকে রক্ষা পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা-খুলনা সড়কের বিআরটিসি বাসের দায়ীত্বে থাকা পরিচালক সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ বাসমিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এই হয়রানি থেকে রক্ষা পেতে তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বিআরটিসির কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তার জানা নাই। তবে, দূরপাল্লার গাড়ি গুলো কোন লোকাল যাত্রী তুলতে পারবেননা বলে তিনি জানান। কিন্তু সেটা অনেকই মানছেন না বলে তিনি এ সময় অভিযোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন