মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটার ধুম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধানকাটা, কষ্টে ফলানোর সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। বিগত বছরগুলোর তুলনায় বছরের চেয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

বেশিরভাগ জমির ধান পাকতে শুরু করেছে, ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছে কৃষক- কৃষাণীরা, তবে বাজারে ধান কাটার সাথে সাথেই দাম কমতে শুরু করায় ভরা মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।

এদিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক নমিজ মোড়ল বলেন, আমি বোরো মৌসুমে ৫ একর বোরো ২৮ জাতের ধান কেটেছি ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো দামে বিক্রি করতে পারবো আশা করছি।

মৌতলা ইউনিয়নের কৃষক সুরাত আলী বলেন, আমার বোরো ধান কাটা শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে গোলায় ধান তুলতে পারবো বলে আশা প্রকাশ করছি

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আলম বলেন, এবারের ৫৫ শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আশা করি বোরো মৌসুম কালবৈশাখীর তাণ্ডব বা শিলাবৃষ্টির দেখা না পাওয়ায় ধান উৎপাদন আসাতীত ও বাম্পার ফলন হয়েছে, তবে স্বাভাবিক বৃষ্টিপাত হলে উৎপাদন আরো কয়েকগুণ বৃদ্ধি পেতো।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু