সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভূমি ও গৃহহীনদের গৃহপ্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

সাতক্ষীরার কালিগঞ্জে ভূমি ও গৃহহীনদের গৃহ প্রদান সংক্রান্ত বিষয়ে প্রেস বিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলী, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সদস্য মাসুদ খানসহ সাংবাদিকৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। এরই অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলায় ৩৭১ টি গৃহের বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ২৬১ পরিবারকে ইতোমধ্যে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। চতুর্থ ধাপে অবশিষ্ট ১১০ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে উপজেলার কুশুলিয়া ইউনিয়নে ৪২ টি, মথুরেশপুর ইউনিয়নে ২৮ টি, কৃষ্ণনগর ইউনিয়নে ২৪ টি, চাম্পাফুল ইউনিয়নে ১২ টি এবং ধলবাড়িয়া ইউনিয়নে ৪ টি ঘর নির্মিত হয়েছে।

মোট ২ লাখ ৮৯ হাজার ৫শ’ টাকা ব্যয়ে প্রতিটি আধাপাকা গৃহ নির্মাণ করা হয়েছে যার মধ্যে রয়েছে রঙিন টিনের ছাউনিবিশিষ্ট দু’টি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি ইউটিলিটি স্পেস। চার সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে যার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবং সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এছাড়া ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ঘরসমূহ শুভ উদ্বোধন করবেন। কালিগঞ্জে ১১০ টি পরিবারকে গৃহ প্রদানের মধ্য দিয়ে উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা