বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভোগদখলীয় সম্পত্তিতে খাল খননের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের ২৬জন জমির মালিকদের পক্ষে মো: মোকছেদুর রহমানের ছেলে জিএম গোলাম মোস্তফা।

লিখিত অভিযোগে তিনি বলেন আমরা কালিগঞ্জের তেলেখালী মৌজায় এস এ খতিয়ান নং ৭৬, বি এস খতিয়ান ৬৭৯, ৬৮১, ২৩৪, এস এ দাগ ৪৬৫, ৪৬৬, ৪৬৭, বি এস ১৪৫৯, মোট জমি ৭৫ শতক। এস এ ৭৬, ২১০, ৪৬০, ১১১, বি এস খতিয়ান ৬৮১, ৬২৯, ৬৭৯, ৬২৯, বি এস ১/১ – ৬২৯, এস এ ৪৭৭, ৪৭৫, ৪৭৪, ৪৭৬ ও ৪৯৬, বি এস দাগ ১৪৭১, ১৪৬১, ১৪৬২, ১৪৬০ ও ১৪৬৭। ৪টি খতিয়ানে ৩.৪০ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা ২৬ জন সম্পত্তির মালিক দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খাস জমি চিহ্নিত করা ছাড়াই উদ্দেশ্য মূলকভাবে আমার সম্পত্তির উপর দিয়ে খাল খনন শুরু করে। এ নিয়ে আমরা সাতক্ষীরা সহকারী জজ কালিগঞ্জ আদালতে ২১ নভেম্বর‘২২ তারিখে দেওয়ানি ৪৭৪/২২ নং মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী পক্ষের শুনানী না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাদেশ দেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ওই সম্পত্তির উপর দিয়ে খাল খনন অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন উক্ত সম্পত্তিতে আমার মৎস্যচাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। ঐ সম্পত্তির উপর দিয়ে খাল করা হলে আমার ২৬ জন জমির মালিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো।
এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলেও তারা আদালতের তোয়াক্কা না করে উল্টো আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা ভুক্তভোগী জমির মালিকগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। উক্ত সম্পত্তিতে যদি খাস জমি থাকে তা ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে কেন অন্যায়ভাবে খাল খনন করে আমাদের ক্ষতিগ্রস্থ করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত