মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মদ শাহাজী, হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আব্দুল কাদির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সশীলন’র পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল বাশার, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ছাত্র প্রতিনিধি শেখ রাকিব হোসেনসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শহিদ বুদ্ধিজীবী দিবসে ডাকবাংলা মোড়ে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা এবং মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা