শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শেখ রাসেল দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু- কিশোরদের মাঝে তুলে ধরতে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয় বারের মতো দিবসটি পালনে প্রতিপাদ্য ছিলো “শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয়” উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানে শেখ রাসেল জন্মদিন পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কালিগঞ্জের সহযোগিতায় চিত্রাংকন কুইজ প্রেজেন্টেশন উপস্থাপন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয় । উপজেলায় শ্রেষ্ঠ ল্যাব নির্বাচনে প্রথম হয়েছে বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী সুমাইয়া ইয়াসমিন, দ্বিতীয় বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জয়িতা দেবনাথ, তৃতীয় বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনুজান খাতুন, উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাউদা তাহসিন ছোয়া, দ্বিতীয় রতনপুর টিএন মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র শেখ সাব্বির, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাইমুনা বিনতে জামান, প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম, দ্বিতীয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ছাত্র সমিন সারোয়ার সাফা ও তৃতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তোহফা মেহজমিন মৃত্তিকা, কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ছাত্র আসলাম কবির, দ্বিতীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার, তৃতীয় বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাকসুদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কারসহ কলেজের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী জিম ও মিমকে ক্রেস্ট প্রদান করা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু