বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাংবাদিক সাদেকুর রহমানের মায়ের ইন্তেকাল, রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের শোক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয়বার্তা পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদেকুর রহমানের মাতা হামিদা খাতুন (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে অবস্থিত নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাদ জোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। হামিদা খাতুন উত্তর ছনকা গ্রামের শেখ আব্দুস সবুরের স্ত্রী।

রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমানের মায়ের মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুসহ সকল সদস্যবৃন্দ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলীসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার