রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ওই গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।

এর আগে স্কুল ছাত্রীর পিতা সোমবার রাতে কালিগঞ্জ থানায় মাহাফিজুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সুবাদে মাহাফিজুলের কু-নজর পড়ে স্কুল ছাত্রীর ওপর। গতকাল সকালে খালার বাড়ির পাশে একটি বাগানে স্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে মাহাফিজুলের বিরুদ্ধে। স্থানীয়রা টের পেলে ধর্ষক পালিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। রাতে স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে মাহাফিজুলকে আসামী করে থানায় মামলা করে। সকালে কুলিয়া দুর্গাপুরে আসামীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মাহাফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরো জানান, ধর্ষিতা ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দী রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং আসামী মাহাফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল