বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে অবৈধ অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের রামনগর গ্রাম থেকে একটি পাইপগান, একটি সেলাই রেঞ্জ ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ লা এপ্রিল) সকাল ১১ টার দিকে রামনগর সরদার পাড়ার আব্দুল মান্নান সরদারের বসত ভিটার গাছের শুকনো ঝরা পাতার স্তপের ভিতর থেকে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন।

সরেজমিনে জানা যায়, পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাট গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২৮) ও একই গ্রামের কেনা মণ্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৪৬) জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মান্নান সরদারের বসত ভিটার বাগানের গাছের ঝরা পাতা সংগ্রহ করতে গেলে পাতার স্তুপের মধ্য গুলি ও অস্ত্র দেখতে পেয়ে বাগানের মালিক আব্দুল মান্নানকে জানালে তিনি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের মাধ্যমে থানায় খবর দিলে খবর পাওয়া মাত্রই এ এস আই তরুণ কুমার অধিকারি সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে একটি পাইপগান একটি সেলাই রেঞ্জ এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এলাকাবাসিকে আতংকিত না হয়ে এলাকার অপরাধ কার্যক্রমের সাথে জড়িতদের ও অপরাধের তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানিয়েছেন এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা তদন্ত পূর্বক অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ