বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের শ্রীপুরে তথ্য গোপন ও হিসাব বিবরণী বহিভূত সম্পত্তি অধিগ্রহন করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের মৃত মাদার চন্দ্র সরদারের পুত্র শিবপদ সরকার কতর্ৃক তথ্য গোপন ও হিসাব বিবরণী বহিভূত সম্পত্তি ভূমি বিভাগের কর্মকর্তা কর্তৃক ব্যবস্থা করে অধিগ্রহন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের হোগলা গ্রামের ইউনুছ আলী মোড়ল।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের পি.ও ৯৬/১৯৭২ এবং ৯৮/১৯৭২ পি.ও ১০/১৯৮৪ অধ্যদেশ মোতাবেক কালিগঞ্জ ৪ নং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের মৃত মাদার চন্দ্র সরদারের পুত্র শিবপদ সরকার নিজে ও তার স্ত্রী এবং চার সন্তানের নামে গত ১৪ জুলাই ২০১১ইং তারিখে ৯৬/১৯৭২-৭৪৮ (যুক্ত) স্বারকে ০৩/২০১১ নং হিসাব দাখিল করে ১৬.৫৩৫ একর জমির হিসাব দাখিল করে। কিন্তু ৫টি মৌজায় ৩৯, ১৮৬১ একর জমি আছে। আমি তার হিসাব বিবরনী অপেক্ষা গ্রাম ২৩.০০০ একর জমি অতিরিক্ত থাকায় উহার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) কালিগঞ্জ, সাতক্ষীরা। ইং ১৫ মার্চ ২০২০ তারিখে উক্ত অতিরিক্ত সম্পত্তি তার নাম হইতে কর্তন পূর্বক অধিগ্রহন করার জন্য আবেদন করি। উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) কালিগঞ্জ, সাতক্ষীরা অফিস মিস কেস নং না দিয়ে হাতে হাতে সরাসরি চঁাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিস, কুশলিয়া ইউনিয়ন ভূমি অফিস ও জয়পত্রকাটি ভূমি অফিসে প্রতিবেদন প্রেরনের জন্য পাঠায়।

বর্ণিত ভূমি অফিসারের ম্যানেজ করে শিবপদ সরকার তড়িঘড়ি করে একটি প্রতিবেদন প্রস্তুত করে যাহা আমাকে নোটিশ দিয়ে না জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) কালিগঞ্জ, সাতক্ষীরা দাখিল করে। আমি উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি প্রদান করি ১০ জানুয়ারি ২০২১ ইং তারিখে এবং উহা শুনানির অপেক্ষায় থাকে। ইতিমধ্যে শিবপদ সরকারের পুত্র মিঠুন সরকার নিজ নামীয় সম্পত্তি পৃথক খতিয়ান করার জন্য ২টি মিসকেস যথাক্রমে ৩২২১/২০-২১, ৮৫/২০-২১ যার আবেদন নং যথাক্রমে ২৪৬৯৯৮৬, ২৪৭২৬৯৪। উক্ত মিসকেস ২টি বন্ধ রেখে আমি দাখিলী আবেদপত্রের শুনানীর জন্য গত ২৫ আগস্ট ২২১ইং তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ, সাতক্ষীরা বরাবর আবেদন করি। আমার আবেদনপত্র মতে গত ইং ৭ সেপ্টেম্বর ২১ তারিখে শুনানীর দিন ধার্য করে আমাকে নোটিশ দেয়। আমি যথাসময়ে শুনানীতে অংশ গ্রহন করি কিন্তু আমার হিসাব বিবরনী বহিভর্ূত সম্পত্তি কর্তন করার জন্য দাখিলা আবেদন পত্রটি শুনানী করাননি এমনকি মিসকেস রুজু করাননি। 

এক্ষেত্রে শিবপদ সরকারের মোট সম্পত্তির পরিমান ৩৯.১৮৬১ একরের বেশী সম্পত্তি রেকর্ড সূত্রে ভোগ করিতেছে। শিবপদ সরকার পিও ৯৬/৭২ মোতাবেক উপজেলা ভূমি অফিসের ০৩ (কালি)/২০১০ নং হিসাব বিবরনী মোতাবেক সম্পত্তির পরিমান ১৬.৫৩৫ একর। অর্থাৎ উদ্ধৃত্ত হিসাব বিবরনী বহির্ভূত সম্পত্তির পরিমান ২৩.০০০ একর। উক্ত উদ্ধৃত্ত সম্পত্তি দ্রুত কর্তন করে অধীগ্রহনের দাবী জানাচ্ছি।

তিনি তদন্তের মাধ্যমে শিবপদ সরকারের হিসাব বিবরনী বহিভূত সম্পত্তি অধিবাসী কর্তন পৃথক অধিগ্রগন এবং এর সাথে সংযুক্ত ব্যক্তিদের সম্পত্তি অনুরুপ ব্যবস্থা গ্রহনের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য