শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের সাবেক সাংসদ কাজী আলাউদ্দীনের নির্বাচনী এলাকায় গণসংযোগ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় ঘোষিত লাগাতার কর্মসূচি বাস্তবায়নের জন্য গনসংযোগ অব্যাহত রেখেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়ের হাটখোলা, মুকুন্দপুর, সেকেন্দারনগর, দেয়া, চরদহা, ছনকা ও ইউনিয়ন পরিষদ চত্বরে জনসংযোগ করেন।

দুপুর ১২টা থেকে ২ ঘন্টা ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও চৌমুহনী এলাকার গনমানুষের সাথে এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলা ও কুশুলিয়া হাটে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমি উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী ছিলাম বলেই বিগতদিনে আমি এমপি থাকাবস্থায় কালিগঞ্জ-দেবহাটা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে সুযোগ পেলে শ্যামনগর ও কালিগঞ্জবাসীর কল্যানে জীবনের বাকী সময়টাও অবদান রাখতে চাই। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই। এসময় তিনি উপস্থিত সবাইকে আগামী দিনের রাষ্ট্র নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংগ্রামী সালাম পৌছে দেন, সাথে সাথে সাবেক তিন বারের প্রধানমন্রী বিএনপির যোগ্যতম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং বর্তমান অবৈধ সরকারের পতনে দেশব্যাপী চলমান গণ- আন্দোলনকে আরো জোরদার করার জন্য সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ