শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে
সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশে স্বপ্নের পদ্মাসেতু ও কর্ণফূলি টানেল এর মতো মেঘা প্রকল্প
দেশে বাস্তবায়ন হয়েছে। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলা-ধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ,
সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে
সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে
খেলাধুলার বিকল্প নেই।”

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা তথ্য অফিসার অফিসার
জাহারুল ইসলাম (টুটুল), সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট
ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
মশিউর রহমান (ময়ুর ডাক্তার), মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন,
গাভা ক্রীড়া সংস্থার সভাপতি মহিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল, জেলা তাঁতীলীগের সাবেক
প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, ইউপি সদস্য মো. জাহিদুজ্জামান প্রমুখ।

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ দিনের খেলায় অংশ নেয় ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল। খেলায় ৪-০ গোলে ফিংড়ি ইউনিয়ন দলকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী আবু অহিদ বাবলু, সহকারি রেফারী ছিলেনআব্দুল গফ্ফার ও মো. আসাদুজ্জামান আসাদ। দুপুর ২টার আগেই ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠ।দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৪র্থ দিনের খেলাটি উপভোগ
করেন। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৫ম খেলায় অংশ নেবে সাতক্ষীরা পৌরসভা বনাম শিবপুর ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান