শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে অবকাঠামো নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি আরব আমিরাতের

ভারতের জম্মু ও কাশ্মীর বেশ কয়েক দিন ধরে উত্তাল। এর মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে অবকাঠামো নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি সই করেছে আরব আমিরাত।

ভারত সরকার সোমবার এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, এমন সময় এ চুক্তি হলো যখন অঞ্চলটিতে সহিংসতা বেড়েই চলেছে। তবে চুক্তির অর্থমূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুবাইয়ের সঙ্গে ভারতের সমঝোতা স্মারক সই এ অঞ্চলের উন্নয়নে প্রথম কোনো বিদেশি বিনিয়োগ চুক্তি। এটিকে সংঘাতপ্রবণ জম্মু ও কাশ্মীরের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে।

সরকার বলছে, চুক্তি অনুযায়ী দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আইটি টাওয়ার, মাল্টিপারপাস টাওয়ার, লজিস্টিক সেন্টার, একটি মেডিকেল কলেজ ও একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে।

কেন্দ্রীয় মন্ত্রী পিজুস গয়াল এক বিবৃতিতে বলেন, জম্মু ও কাশ্মীর যে গতিতে এগিয়ে যাচ্ছে তা বিশ্ব অনুধাবন করতে শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুবাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান কাশ্মীরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

যদিও কাশ্মীরে বিনিয়োগ যে ঝুঁকিপূর্ণ, সাম্প্রতিক সহিংসতাই এর প্রমাণ। গত কয়েক দিনে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছেন অঞ্চলটিতে। হামলার শঙ্কার কারণে সোমবার কর্তৃপক্ষ কয়েক হাজার শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা