রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে রূপনা শর্মা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজ্জাফফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রূপনা শর্মা এলাকার রশিক ডাক্তার বাড়ির নরসুন্দর অরুণ কুমার শর্মার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জননী বলে জানান হাটহাজারী মডেল থানার এসআই আমিরুল মুজাহিদ।

তিনি জানান, কিছুদিন আগে রূপনা শর্মা একটি এনজিও সংস্থা থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নেন। করোনাকালীন এনজিও সংস্থার নিয়মিত ঋণের কিস্তি দিতে না পারায় তিনি মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেন। তিনি মূলত তার মধ্যপ্রাচ্য ফেরত স্বামীর জন্য এ ঋণ নিয়েছিলেন।

মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?