বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষককে লাভবান করার জন্য ব্রি কাজ করে যাচ্ছে : ড. শাহজাহান কবীর

‘বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কারিগর হলো কৃষকরা। সেই কৃষকরা বরাবরই থেকেছে অবহেলিত। তাদের উন্নয়নের জন্য বর্তমান সরকার যেমন আন্তরিক তেমনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তথা ব্রি’র সকল কৃষি বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছায় ও সাতক্ষীরার বিনেরপোতায় ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রি’র মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর এসব কথা বলেন।

সাতক্ষীরার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ হোসেন আনছারী ও পাইকগাছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে আলোচনা করেন ব্রি’র সিএসও ড. আমিনুল ইসলাম, ড. মো. মনিরুজ্জামানসহ ব্রি’র আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

ড. তাহমিদ হোসেন আনছারী জানান, ব্রি সাতক্ষীরার ফার্মে কর্তনকৃত এ ধানের ফলন ১৪% আদ্রতায় ৬.৫৬ টন ইরানী প্রিমিয়াম ধানের জাত অমল-৩ এর বৈশিষ্ট্য সম্পন্ন এ জাতটি ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড কতৃক ছাড়করণ করা হয়। ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের মেগা জাত ব্রি ধান২৮ এর মতোই স্বল্প জীবন কাল সম্পন্ন ব্রি ধান ৮১ ১৪০ থেকে ১৪৫ দিন ও জাতে আধুনিক উপশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। জাতটি উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ ৮.০০টন ফলন দিতে সক্ষম। ১০০০টি পুষ্ট ধানের ওজন প্রায় ২০.৩০ গ্রাম।

এসব প্রিমিয়াম বৈশিষ্ট্য থাকায় আগামীতে বোরো মৌসুমে ব্রি ধান ২৮ এর বিকল্প হিসেবে ব্রি ধান ৮১জাতটি অধিক সম্প্রসারিত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীগণ মতামত প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা