বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেমন হচ্ছে শাহবাজের মন্ত্রিসভা?

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা শাহবাজ শরিফ। এখন নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় চলছে। আজ মঙ্গলবার রাতেই কেবিনেট চূড়ান্ত করতে যাচ্ছেন শাহবাজ। মুসলিম লিগের নেতারা এই তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।

সোমবার রাতে পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শাহবাজ শরিফ। বিরোধী দলগুলোর প্রতিনিধি নিয়ে ফেডারেল সরকারের কেবিনেট গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ রাতেই নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা আসতে পারে।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিএমএল-এনের নেতা রানা সানাউল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন। আর তথ্যমন্ত্রী করা হতে পারে একই দলের মরিয়ম আওরঙ্গজেবকে।
ধারণা করা হচ্ছে শাহবাজের দল থেকে ১২ জনকে মন্ত্রিসভায় রাখা হবে। বিলওয়ালের নেতৃত্বাধীন ৭ জন, এবং জমিয়তকে চারটি মন্ত্রণালয় দেওয়া হতে পারে। অন্য দলগুলোকে একটি করে মন্ত্রিত্ব দেওয়া হবে।

বিলাওয়াল ভুট্টোকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। শাজিয়া মুরির নামও মন্ত্রিসভায় যুক্ত হতে পারে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল বলেন, মন্ত্রিসভায় তার ভূমিকা কী হবে, তা দল ঠিক করবে।

সূত্র জানায়, পিএমএল-এন থেকে খাজা আসিফ, সাদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ ও মুর্তজা জাভেদ মন্ত্রিসভায় থাকতে পারেন।

স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মোহসিন দাওয়ার ও আসলাম ভুটানি এবং পিএমএল-কিউয়ের তারিক বাশির চিমারও মন্ত্রী হতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নেতা আজম নাজির তারার কথাও বিবেচনা করা হচ্ছে। সিনেট থেকে শেরি রেহমান বা মুস্তফা নওয়াজ খোখার মধ্যে একজনকে মন্ত্রিত্ব দিতে যাচ্ছে পিপিপি।

এদিকে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জেইউআই-এফ বেলুচিস্তান অথবা খাইবার পাখতুনখাওয়ার গভর্নরদের একজন তাদের দল থেকে নেওয়ার দাবি জানিয়েছে। আর পাঞ্জাবের গভর্নর হবেন পিপিপি থেকে আর সিন্ধর গভর্নর হবেন এমকিউএম-পি থেকে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী