বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা শ্লোগান কে সামনে রেখে যশোরের কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এর আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ খেলা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪ দলের নকআউট ভিত্তিতে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা চাম্পিয়ান এবং কেশবপুর পৌরসভা রানারআপ হয়।

কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান খান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাডমিন্টন টুর্নামেন্টন খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪টি দলের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থা, কেশবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টিটিসি দল অংশগ্রহণ করেন। উক্ত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা চাম্পিয়ান এবং কেশবপুর পৌরসভা রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনুপ কুমার সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, মোঃ সাহিদুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক কে এম শহীদ আনোয়ার জুয়েল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, উপ-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ, জয় ব্যানার্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন। খেলায় ধারাবর্ণনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন ইমরান খান কারি ও আল আমীন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর