বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের ইআরএফের পূনরায় সাধারণ সম্পাদক হলেন রাশেদ

যশোরের কেশবপুরের কৃতি সন্তান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের জ্যেষ্ঠ অর্থনৈতিক প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম (রাশেদ) দেশের অর্থনৈতিক সংবাদদাতাদের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক
(জিএস) নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের
দায়িত্ব পালন করেছেন। আগামী ২ বছরের জন্য (২০২০-২২) অর্থনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরান পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে
অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ফল ঘোষণা করেন। ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দেন। শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক।

এ ছাড়া চারটি সদস্য পদে বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, ফাইন্যানশিয়াল এক্সেপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এর আগে ২০১৮-১৯ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল। যশোর কেশবপুরের ছোট পাথরা গ্রামের সন্তান রাশেদ ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পান।
এরপর থেকে তিনি জাতীয় এই বার্তা সংস্থায় অর্থনৈতিক প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা জীবনে রাশেদ দেশ ও দেশের বাইরে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর এবং বিজনেস জার্নালিজমে ব্রিটিশ থমসন ফেলোশীপ পাওয়া এই সাংবাদিক জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্য। উল্লেখ্য, ইতিপূর্বে তিনি দেশের অর্থনৈতিক সংবাদদাতাদের সর্বোচ্চ
মর্যাদাসম্পন্ন সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এদিকে কেশবপুরের রাশেদ বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
কেশবপুর ফটো সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ । বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সম্পাদক এম আব্দুল করিম, কোষাধ্যক্ষ আ শ ম এহসানুল হোসেন তাইফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সদস্য আক্তার হোসেন, দেবব্রত ঘোষ, মুফতি তাহেরুজ্জামান তাছু
প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা