সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যালেন্ডার ও ই-মেইল সেবা আনছে জুম অ্যাপ

করোনা মহামারিতে ব্যাপক জনপ্রিয়তা পায় ভিডিও কনফারেন্স মাধ্যম জুম অ্যাপ। যার মধ্য দিয়ে যোগাযোগ থেকে শুরু করে অফিস মিটিং এমনকি স্কুল কলেজের ক্লাস-পরীক্ষাও নেয়া হচ্ছে।

গ্রাহক সংখ্যা অবিশ্বাস্য হারে বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ভিডিও কলিং সেবার পাশাপাশি মনোযোগী হয়েছে অন্যান্য সেবার দিকে। তারই ধারাবাহিকতায় নতুন ফিচার হিসেবে জুম অ্যাপ এবার ই-মেইল ও ক্যালেন্ডার সেবা যুক্ত করছে।

প্রযুক্তি মাধ্যম ভার্জ জানিয়েছে, চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৫শ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সে কারণে প্রতিষ্ঠানটি কর্মী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন সেবা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আর বাসায় বসে কর্মীদের কাজের সুবিধা থাকায় করোনা সংক্রমণের ঝুঁকিও কমে গেছে।

জানা গেছে, নতুন বছরের শুরুতেই ওয়েব ই-মেইল সেবা পরীক্ষামূলক শুরু করা হতে পারে। তবে ক্যালেন্ডার নিয়ে এখনই কোন তথ্য জানা যায়নি।

করোনা ভাইরাসের টিকা সর্বত্রই চলে আসলে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাসা থেকে অফিসে ফিরিয়ে আনবে। ফলে স্বাভাবিকভাবেই কমে আসবে জুম অ্যাপের ব্যবহার। সে দিক বিবেচনায় নিয়ে আগে ভাগেই বিকল্প পদ্ধতি চালু করতে যাচ্ছে জুম কর্তৃপক্ষ।

অবশ্য জুম অ্যাপের প্রতিদ্বন্দ্বী প্লাটফর্মগুলোর অনেকেরই ক্যালেন্ডার, ই-মেইল ও ভিডিও কনফারেন্সিং সেবা রয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস ৩৬৫ ও গুগল ওয়ার্ক স্পেস। সে কারণে, জুম অ্যাপও তার প্রতিদ্বন্দ্বীদের পথ অনুসরণ করবে এমনটাই স্বাভাবিক।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল