বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে এমপি রবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মাহফিজুল ইসলাম আককাজ,(সাতক্ষীরা): সাতক্ষীরার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে সদর উপজেলার রেজিষ্ট্রেশনকৃত ক্লাবগুলোর মাঝে টিআর প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্লাব সমূহের মাঝে
অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান,
টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, চলন্তিকা ক্লাবের সভাপতি কাজী কামরুজ্জামান কাজী, এরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতু, ক্রিকেট ক্লাবের সভাপতি হক, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল কবির লালু, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান
প্রিন্স, গাভা ক্রীড়া সংস্থার সভাপতি মহিনুর ইসলাম প্রমুখ।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে টিআর প্রকল্পের আওতায় সদর উপজেলার রেজিষ্ট্রেশনকৃত ৯টি ক্লাবের অনূকূলে প্রত্যেক ক্লাবকে ৫২
হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৬৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানান
ক্লাব নেতৃবৃন্দরা। রেজিষ্ট্রেশনকৃত ক্লাবগুলো হলো-টাউন স্পোটিং ক্লাব, এরিয়ান্স ক্লাব, শিল্পী চক্র, ক্রিকেট ক্লাব, স্টুডেন্ট ক্লাব, সাতক্ষীরা ক্রিকেট একাডেমি, চলন্তিকা ক্লাব, জোড়দিয়া মর্ডাণ স্পোটিং ক্লাব, গাভা
ক্রীড়া সংস্থা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী