শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমতা হস্তান্তরে নমনীয় ট্রাম্প

অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোর এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত মনোনীত করেছেন তিনি। প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবেন এভ্রিল হেইন্স।

মার্কিন নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর এবার প্রশাসন গোছানোর কাজে হাত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নামের গুঞ্জনের মধ্যেই সোমবার এক বিবৃতিতে বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সাবেক সিআইএ’র উপ-পরিচালক এভ্রিল হেইন্সকে নবগঠিত প্রশাসনে যুক্ত করার ঘোষণা দেন। জলবায়ু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন জন কেরি। অন্যদিকে প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দেবেন হেইন্স। এই দুই কূটনীতিকের নাম ঘোষণার মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন।

দায়িত্ব নিয়ে অর্থনৈতিক মন্দা ও করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে মার্কিন মেয়রদের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে অবশেষে ক্ষমতা হস্তান্তরে কিছুটা নমনীয় হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে এরইমধ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

দায়িত্ব বুঝিয়ে দেয়ার সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া তিনি। পেনসিলভ্যানিয়ায় বিলম্বিত মেইল ব্যালট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আরো মামলা করার পরিকল্পনা করছেন ট্রাম্প।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত