বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা প্রতিনিধি: আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবু, মহিউদ্দিন কোরাইশ, এস কে মাসুদ রায়হান, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক ও আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম ও সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। দোয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি