শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করতে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োহনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে জুম্মার নামাজের আগমূহুর্ত পর্যন্ত এ সভা কলারোয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সভাপতি আব্দুর রশীদ মিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে শনিবার বিকাল ৩টায় খুলনা সার্কিট হাউজে তারুন্যের সমাবেশ উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম।

সভায় উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক কমিশনার রাজু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, তাওফিকুর রহমান সনজু, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব রনজু, পৌর স্বেচ্ছাসেব দলের আহবায়ক আব্দুস সালাম দিলু, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফ্ফার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল সাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেলসহ সকল ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

শনিবার বিকাল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী